ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার”-এ প্রতিপাদ্যে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোছা. ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, পার্শডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ প্রতিনিধিঃ “ঝিনাইদহ...
নীলফামারী প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

মন্তব্য (০)