প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে বাসের চাপায় হাবিবুর রহমান (২১) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। এর আগে একইদিন বেলা ১১টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।
ওসি বলেন, করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন’র একটি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়৷ তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।
ঝিনাইদহ প্রতিনিধিঃ “ঝিনাইদহ...
নীলফামারী প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

মন্তব্য (০)