• সমগ্র বাংলা

কালীগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: স্মার্ট হবে স্খানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার`` প্রতিপাদ্যে সারাদেশের সাথে দ্বিতীয়বারের মত গাজীপুরের কালীগঞ্জেও নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার দিবস উপলক্ষে পৃথকভাবে উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ পৌরসভার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউসুফ হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, তুমলিয়া ইউপি সচিব ফরহাদ হোসেন ও শিক্ষার্থী নাসরিন ইসলাম। অন্যদিকে, দুপুরে কালীগঞ্জ পৌর সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় কালীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মিলন মিয়া, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ পৌরসভার পৃথক দুটি বর্ণাঢ্য  র‌্যালী  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৪

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

  • company_logo