ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর থানার এসআই আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধিঃ “ঝিনাইদহ...
নীলফামারী প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

মন্তব্য (০)