ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়িতে এসএসসি পরীক্ষার হলে স্মার্টফোন নিয়ে প্রবেশ করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) গনিত পরীক্ষা চলাকালীন সময়ে জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে স্মার্টফোন সাথে নিয়ে পরীক্ষা দেয়ার অপরাধে ৪ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিফুর রহমান আকাশ, বড়লই উচ্চ বিদ্যালয়ের লাবু মিয়া, বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফারজানা ইয়াসমিন ও উত্তর রাবাইটারি উচ্চবিদ্যালয়ের মাহমুদ হাসান।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে ও নকল সরবরাহ করায় চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধিঃ “ঝিনাইদহ...
নীলফামারী প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

মন্তব্য (০)