ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৈশকোচের ধাক্কায় আসাদুল ইসলাম(৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। নিহত আসাদুল পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা।
জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ভূরুঙ্গামারী কুড়িগ্রাম সড়কের আন্ধারীঝাড় এলাকায় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যাওয়া একটি নৈশকোচ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসের হেলপার পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হেলপার আসাদুলের।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, বাসটি আটক করা হয়েছে। বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ প্রতিনিধিঃ “ঝিনাইদহ...
নীলফামারী প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

মন্তব্য (০)