• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নারী ও শিশু নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে একটি দ্রত গামী মোটরসাইকেল যাত্রীবাহী একটি অটো রিক্সাকে ধাক্কা দিলে অটো রিক্সায় থাকা শিশু মোঃ রাফি (৮) গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন। পরে পথেই শিশু রাফির মৃত্যু হয়। নিহত রাফি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর গ্রামের মোৎ কাওয়ারর ছেলে।

অন্যদিকে বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মালোপাড়া উপশহর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বালুভর্তি ট্রাকের নিজে চাপা পড়ে খায়রুন নেসা (৪৫) নামে এক নারী দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত খায়রুন নেসা হচ্ছেন চাঁইপাড়া নিমগাছী এলাকার রুহুল আমিনের স্ত্রী।

এঘটনায় রজব আলী (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত  রজব আলী হচ্ছে গোহালবাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
সদর মডেল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo