পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার হওয়া মর্টারশেলটি ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের মেজর আব্দুল্লাহ আল সায়েমের নেতৃত্বে ১৪ সদস্যর একটি বিশেষজ্ঞ দল মর্টালশেলটি সফলভাবে ধ্বংস করে। এসময় মর্টালশেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এছাড়াও ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় মর্টালশেলটি ধ্বাংসের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারের মের্সাস রুপা ট্রেডার্স নামে একটি ভাঙ্গারির দোকানে লোহা ভেবে মর্টালশেলটি বিক্রি করেন এক ভাঙ্গারির হকার। পরে বোম সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ সেটিকে মর্টারশেল বলে চিহ্নিত করে। পরে ওই দোকানের ভেতরেই গর্ত করে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে বেষ্টনী দিয়ে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

মন্তব্য (০)