• সমগ্র বাংলা

গাজীপুরের ঝুটের গুদামের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এরমধ্যে আগুনে পুড়েগেছে কয়েকটি ঝুটের গুদাম ও বসতবাড়ির ২৬টি কক্ষ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে লাগা আগুন তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ বউবাজার এলাকার মোহাম্মদ শরিফের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের মোহাম্মদ জমির উদ্দিন, মো. লালন খানসহ পার্শ্ববর্তী মোহাম্মদ আব্দুল্লাহর টিনশেড বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে ওই বসতবাড়ির ২৬টি কক্ষ পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে কোনাবাড়ীর আমবাগে ঝুটের গুদামে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ ফায়ার স্টেশন কোনাবাড়ী ও সারাবো কাশিমপুরের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এলাকাটি  আবাসিক ও অনেক ঝুট গুদাম থাকায় আমরা যথেষ্ট পরিমাণ পানি পাইনি। যার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। পরে প্রায় দেড় কিলোমিটার ও দুই কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, যাতে আগুনটি আশপাশে বাসাবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে না পারে। বিকেল ৩টা ১৫ মিনিটে লাগা আগুন সন্ধ্যা ৬টা ১৮টা মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৪

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

  • company_logo