• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে একটি দ্রুতগতির বেপরোয়া মোটরসেইকেলের ধাক্কায় ইয়াসিন আলী নামে এক  বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ৭২ বছর বয়সী ইয়াসিন আলী তেররশিয়া গ্রামের মৃত আব্দুল বাসেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,রাস্তা পারাপারের সময় একটি দ্রুততির মোটরসাইকেল ধাক্কা দেয় বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন আলীকে। এতে গুরতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচাজ মিন্টু রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন বীরমুক্তিযোদ্ধা মারা গেছেন। তার মরদেহটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মোটরসাইকেলসহ চালককে ধরতে অভিযান চলছে।  

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo