• সমগ্র বাংলা

কুড়িগ্রামে মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৯

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে শিশু, নারী ও বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ভূরুঙ্গামারীগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন আহত হলে তাদেরকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক।

এদের মধ্যে একজন শিশু, নারী, বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের শালমারা এলাকার আব্দুল আউয়ালের স্ত্রী ফাতেমা বেগম (৫০), গোলাম মওলার ছেলে ফুয়াজ (০৩), রায়গঞ্জ ইউনিয়নের তরঙ্গেরকুটি এলাকার বেলাল হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৩৫), বড়বাড়ী এলাকার গুলজার আলীর ছেলে রিপন মিয়া (১৭), মিনাবাজার এলাকার দেলবর আলীর ছেলে আলতাফ হোসেন (৩০), রামখানা ইউনিয়নের সিংরিয়ারপাড় এলাকার অজো ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৬০), পৌরসভার বলদিটারী এলাকার মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৭০) এবং ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার এলাকার মোশারফ হোসেনের ছেলে শাকিল মিয়া (২০)।অপরদিকে দুর্ঘটনার পরই মাইক্রো চালক আব্দুল হান্নান পলাতক রয়েছে। তার বাড়ি কচাকাটা এলাকায় বলে জানা গেছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ.ন.ম জাহিদুর রশিদ পলাশ জানান, দুর্ঘটনায় আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৫জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo