• সমগ্র বাংলা

পিকনিকের বাসের ধাক্কায় ৭ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে  এরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।

বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলার আঞ্চলিক মহাসড়কের দুবুুরিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. রেজাউল করিম

আহতদের উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে পাঠিয়েছেন।

এসআই জানান,  সকালে নরসিংদী মাধবদী আননূর একাডেমির পিকনিকের বাস গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার পথে গাজীপুরআজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া চৌরাস্থায় দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কালীগঞ্জ উপজেলার পুনসহি ও নুরন উচ্চ বিদ্যালয়ের ৭ পরীক্ষার্থী, অভিভাবক ও অটোচালকসহ ১০ জন আহত হয়।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় নরুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মায়মুনা ও তার মা হারিছাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo