• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় সাইদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক। বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মোকামতলা বন্দরের সোনাতলা রোড থেকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন মোটরসাইকেল চালক ডাবলু মিয়া ও আরোহী সাইদুল ইসলাম। এসময় বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইদুল ইসলাম ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটর সাইকেল চালক ডাবলু মিয়া(৪০)। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo