ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে সুজন (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে টঙ্গীর নিমতলী রেলগেট এলাকা থেকে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। নিহত যুবক সুজন সুনামগঞ্জ জেলার শ্রীপুর থানার কিরণপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। ওসি বলেন, ঘটনাটি রেললাইনে ঘটেছে, মরদেহটি রেলওয়ে পুলিশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিমতলী রেলগেট এলাকায় কয়েকজন যুবক রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। এ সময় কয়েকজন সুজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি। বিষয়টি থানা-পুলিশকেও জানিয়েছি। তবে বিবাদের কারণ ও ঘটনার সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

মন্তব্য (০)