ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারাগার মুক্ত হলেন বিএনপি যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মুক্তির পর কারাগারের সামনে তাকে ফুল দিয়ে বরণ করে নিতে দেখা গেছে দলের নেতাকর্মীদের। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আমিরুল ইসলাম। কাশিমপুর কারাগারের জেলার শাহাদাত হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বিনএনপি নেতা আলালকে কারামুক্ত হয়েছেন।জানান গেছে, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় পল্টন থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি হন তিনি। গত ৩১ অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান থেকে আলালকে গ্রেপ্তার করা হয়।
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাম...

মন্তব্য (০)