• সমগ্র বাংলা

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান অমর একুশে ফেব্রুয়ারি  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক একে এম গালিব খাঁন  ও জেলা  পুলিশ সুপার  ছাইদুল হাসান। পরে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ। 

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আওয়ামী উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, যুবলীগ নেতা আরিফ হাসান জেলা ছাত্র লীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ সহ বিভিন্ন অঙ্গসংগঠন সহ অনন্যারা। 

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo