• সমগ্র বাংলা

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শামসুজ্জোহা\'র স্বরণে শোকর‍্যালী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত জননেতা একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শহরে শোক র‍্যালি ও মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরে চাষাঢ়া থেকে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের নেতৃত্বে শোক র‍্যালি বের করা হয়।

পরে শোক র‍্যালি নিয়ে শহরের মাসদাইর কবরস্থানে গিয়ে সেখানে প্রয়াত সামসুজ্জোহার কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেকসভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে প্রয়াত সামসুজ্জোহার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

পরে সেখানে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রয়াত একেএম সামসুজ্জোহার রূহের মাগফেরাত কামনায় ও পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। একেএম সামসুজ্জোহা ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণপরিষদের সদস্য ও স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সদস্য। তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেন।

তার বাবা মরহুম জননেতা খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষাসৈনিক, বাংলাদেশআওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য সদস্য ও সাবেক এমএনএ। ১৯৮৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার এবং নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও যুবলীগ,স্বেচ্ছাসেবক,ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo