ছবিঃ সিএনআই
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা ৩ জন যাতে নিহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন কালিয়াকৈর থানার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব মুন্সির ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান এলাকার মৃত হাছেন আলীর ছেলে শউকত আলী (৪২)।
পুলিশ জানায়,সোমবার সকালে কালিয়াকৈর থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় একটি ব্যাটারী চালিত অটোরিক্সার পিছনে মালবাহী ট্রাক ধাক্কা দিলে অটোরিক্সাকে ধাক্কা দিলে ৫ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ আহতের কে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নাউজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

মন্তব্য (০)