• সমগ্র বাংলা

নওগাঁয় তারে বাঁধা সড়কের ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সমবায় সড়ক। সমবায় চত্বরের পাশ দিয়ে চলে গেছে এই সড়কটি। এই সড়কের সঙ্গে অবস্থিত নওগাঁ চক্ষু হাসপাতাল ও ড্যাফোডিল জুনিয়র স্কুল।

সমবায় এই সড়কটি মুক্তির মোড়ের জেলা পরিষদের পার্কের প্রধান গেইটের বিপরীত দিক দিয়ে চলে গেছে এটিম মাঠ ও উকিলপাড়ার মধ্যে। তাই প্রতিনিয়তই শত শত শিক্ষার্থী জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে চলাচল করে থাকে।

এছাড়াও ওই অঞ্চলের বাসিন্দারাও দীর্ঘদিন যাবত সটকাট রাস্তা হিসেবে এই সড়কটি ব্যবহার করে আসছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, এই সড়কের সঙ্গে পরিত্যক্ত অবস্থায় রয়েছে নওগাঁ গাঁজা উৎপাদনকারী (অংশীদার) পূর্ণবাসন সমবায় সমিতি লি: কর্তৃক পরিচালিত গাঁজা সমবায় হিমাগার।

বর্তমানে পরিত্যক্ত এই হিমাগারের ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীরটি ডাব গাছের সঙ্গে তার দিয়ে বেঁধে রাখা হয়েছে। যে কোন সময় প্রাচীরটি পথচারীদের উপর ভেঙ্গে পড়তে পারে। তাই বর্তমানে এই সড়ক দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন মরণফাঁদ নামক সড়কের এই সীমানা প্রাচীরটির দ্রুত সংস্কার চান স্থানীয়রা।

পথচারী মাকসুদুর রহমান বলেন প্রতিনিয়তই সন্তানদের নিয়ে একাধিকবার এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। অনেক সময় কোমলমতি শিক্ষার্থীরা একা চলাচল করে এই সড়ক দিয়ে। প্রধান সড়কে অধিকাংশ সময় যানজট লেগে থাকার কারণে আবাসিক এলাকার বাসিন্দাসহ অধিকাংশ পথচারীরা এই নিরিবিলি সড়কটি ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন যাবত সমবায় হিমাগারের সীমানা প্রাচীরটির কোন সংস্কার না করায় এই ঝুঁকিপূর্ণ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমি এই ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীরটি অপসারণ করে দ্রুতই নতুন সীমানা প্রাচীর নির্মাণ করে সড়কটিকে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সদর উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন যেহেতু ওই সড়কটি পৌর সভার মধ্যে অবস্থিত তাই এই বিষয়ে যে কোন পদক্ষেপ গ্রহণ করবে পৌর কর্তৃপক্ষ। নওগাঁ পৌর সভার মেয়র আলহাজ্ব মো. নজমুল হক সনি বলেন আমাকে কেউ লিখিত অভিযোগ দিলে আমি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করবো।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীষ বলেন আমি সরেজমিনে পরিদর্শন করে অনিরাপদ সড়কটিকে নিরাপদ করতে দ্রুতই ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবো।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo