ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্বপ্না খাতুন (৩৯) নামের দুই সন্তানের জননী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে সাদির গ্রাম নামক এলাকায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাদির গ্রাম এলাকার হত দরিদ্র রফিকুল ইসলামের মেয়ে স্বপ্না খাতুনকে বাড়িতে রেখে মা-বাবা কাজের সন্ধানে বাহিরে বেড়িয়ে যান।
পরে দুপুরে বাড়িতে ফিরে দেখতে পান মেয়ে স্বপ্না খাতুন শয়ন ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশের এসআই মশিউর রহমানসহ সংগীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ১৩ বছর পূর্বে পাশ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকার জাকিরুল ইসলামের সাথে তার বিবাহ হয়। সংসার জীবন চলাকালীন স্বপ্না খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে ৩ বছর পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর থেকে তিনি পিতার বাড়িতে সন্তানসহ বসবাস করে আসছিলেন। স্বপ্না খাতুনের মানসিক সমস্য থাকায় আত্মহত্যা করেছেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

মন্তব্য (০)