• সমগ্র বাংলা

কালিয়াকৈরে তুলা ও সারের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে তুলা ও জৈব সারের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর বাজারে রাত ৮:১০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার প্রান্তর চেষ্টায় ৮ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮ টার পর ওই গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
এদিকে স্থানীয়দের দেয়া খবরের পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

কারখানার মালিক সেলিম সরকার জানান, ধারণা করা যাচ্ছে সবকিছু মিলে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সূত্রপাত ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে হয়নি। মনে হচ্ছে কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে। আমরা আগামীকাল ফায়ার সার্ভিসে এ বিষয়ে আবেদন করব।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কেউ বলছেন ট্রান্স মিটার ব্রাস্ট হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে, আবার মালিক পক্ষ বলছেন কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। যদি উনারা আবেদন করেন সে ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত ও কত টাকা ক্ষতি হয়েছে বলা যাবে।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo