• সমগ্র বাংলা

রাজারহাটে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) দুপুর ১২টায় রাজারহাট নাজিমখান পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

নাজিমখান পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিমুল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশিল চন্দ্র রায়, আবুল কালাম আজাদ, শিক্ষক নির্মল চন্দ্র রায়, ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা আবু হককানি সহ আরো অনেকেই।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ। সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৪

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

  • company_logo