• সমগ্র বাংলা

সাতক্ষীরা জেলার নদী, খাল ও জলাশয় সংরক্ষণে জোট গঠন সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নদী, খাল ও জলাশয় সংরক্ষণে জোট গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বেসরকারি এনজিও সংগঠন বেলার আয়োজনে ম্যানগ্রোভ সভাঘরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, বেলার বিভাগীয় সমন্বয়কারী  প্রকৃতি ও জীবন ক্লারেব সভাপতি এড. মুনিরুদ্দীন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রানসায়ের খাল রক্ষা সহ জেলার নদী খাল দখল দূষণ মুক্ত করতে না পারলে সাতক্ষীরা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। জেলার নদী খাল খননের জন্য বার বার বরাদ্দ আসলেও সেটা কোন কাজে আসছে না।

সে কারণে সকলে ঐক্যবদ্ধ জোট গঠনের এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। এ সময় অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, নাগরিক নেতারা উপস্থিত ছিলেন।  সমগ্র অনুষ্টানটি সঞ্চলনা করেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo