প্রতীকী ছবি
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ঋণের দায়ে ট্রেনের নিচে লাফ দিয়ে উৎপল চন্দ্র(৩৬)নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সুখান দীঘি নামক এলাকার রেললাইনে আপ নাইনটিন লোকাল ট্রেনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত উৎপল চন্দ্র দাস গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি ইউনিয়নের চিকার ভিটা গ্রামের কার্তিক চন্দ্র দাসের ছেলে।
সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারে একটি কীটনাশক দোকানে কর্মচারী ছিলেন। স্থানীয়দের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি খায়রুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে উৎপল চন্দ্র দাস ঋণের দায়ে জর্জরিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানা তিনি।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

মন্তব্য (০)