• সমগ্র বাংলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মঙ্গলবার সকালে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত হয়েছেন। নিহতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার পারানপাড়া এলাকার সুমনের ছেলে মহানুর এবং গাবতলী বৈঠাভাঙ্গা এলাকার উজ্জলের ছেলে সিফাত। নিহত দুইজনের বয়স আনুমানিক ১৫ বছর এবং তারা আপন মামাতো ফুফাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ দাদাকে দেখতে এবং পোড়াদহ মেলা কে কেন্দ্র করে ঢাকা থেকে পরিবারের সাথে এসেছিল শিশু সিফাত। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে দশটায় সাবগ্রাম দ্বিতীয় বাইপাসের তেলের পাম্প থেকে ফুফাতো ভাই মহানুরের সাথে মোটরসাইকেলে তেল উঠিয়ে ফেরার পথে তেলবাহী লরি ও ট্রাকের মাঝে পরে তারা দুর্ঘটনার শিকার হন এবং লরির চাকায় পিষ্ট হয়ে দুই শিশু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এদিকে দুর্ঘটনার পর পরই ঘাতক লরিটি পালিয়ে গেলেও এলাকাবাসী আটক করে ট্রাকটিকে। এছাড়াও সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিশুর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক আছে তবে পালিয়ে যাওয়া লরিসহ চালক ও হেলপারকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

image

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর...

৪

পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...

image

পঞ্চগড়ে বিজিবির অভিযানে মালিকবিহীন ১১ বোতল মদ জব্দ

৫

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...

  • company_logo