• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নওগাঁ ২ : স্থগিত আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার জয়ী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ  প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার জয়ী হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পত্নীতলা-ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে জয়ের মুখ দেখা শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।

এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ১ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে ১২৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তারপর শুরু হয় ভোট গননা।

এই আসনের মোট ভোটার ছিলে ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯জন। ভোট পড়েছে ৫৭ দশমিক ১১ শতাংশ।

উল্লেখ্য- গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি)। এরপর নতুন করে আজ সোমবার আবারো নির্বাচনের তারিখ ঘোষনা করলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo