• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কলা চুরির অপরাধে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে কলা চুরির অভিযোগে শাওন মিয়া (১৮) নামে এক কিশোরকে  মধ্যযুগীয়  কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে। 

এ ঘটনায় আজিম মিয়া (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের সামিউলের ছেলে। 

গতকাল রবিবার রাত ৯ টায় ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের এ ঘটনা ঘটে। শাওন মিয়া ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

নির্যাতনের শিকার শাওন মিয়া পৌরসভার পলবান্দা উজানপাড়ার এলাকার আকরাম হোসেন নেদা মিয়ার ছেলে। সে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বি এম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শাওন মোশারফগঞ্জ যায়। সেখান থেকে তাকে মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের মাছ ব্যাবসায়ী  সামিউল ইসলাম ডেকে নিয়ে বাড়ির দেওয়ালের গ্রীলের সাথে বেধে তার ছেলে আজিমসহ আরও কয়েকজন মিলে কলা চুরির অপবাদ দিয়ে  মধ্যযোগীয় কায়দায় নির্মমভাবে বেধড়ক মারধর করে। সেই নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুরুতর আহত শাওন বর্তমানে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েন ভোক্তভোগী পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছামিউল ইসলামসহ এলাকাবাসী। তারা জানান, পূর্ব শত্রুতার জের ধরে শাওনকে এভাবে নির্যাতন করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত করে এর বিচারের দাবি জানাচ্ছি। 

নির্যাতনের শিকার শাওন মিয়ে বলেন, আমি প্রতিদিন মোশাররফগঞ্জ বাজারে আড্ডা দেয়। ঐদিন তারা আমাকে ফলো করছিলো। আমাকে ডেকে নিয়ে তারা এমন নির্যাতন করবে সেটা আমারও জানা ছিলো না। 

 ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সুমন তালুকদার বলেন, নির্যাতনের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মন্তব্য (০)





image

পাবনায় বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় অভিয...

image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

  • company_logo