• রাজনীতি

শাস্তি নিশ্চিত হলেই দেশে নাশকতা কমবে : হানিফ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, কে মুক্তি পাবে আর কে পাবেনা সেটা একমাত্র আদালতের উপর নির্ভর করে। তবে আমরা প্রত্যাশা করি কেউ যেন অপরাধ না করে সাজা না পায়, আবার কেউ যেন অপরাধ করে পার না পায়। হানিফ বলেন, যারা ইতিপূর্বে আগুন দিয়ে পুলিশসহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হরতাল অবরোধের নামে বাসে ট্রেনে ট্রাকে আগুন দিয়েছে সেই সব প্রকৃত সন্ত্রাসীরা শাস্তি দিতে পারলেই দেশে আগামীতে এ ধরনের ঘটনা কমে আসবে।

সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া সরকারী কলেজে একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য- সংস্কৃতি প্রতিযোগীর পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। এসময় হানিফ আরো বলেন, নির্বাচনের পরে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালি করতে তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজানোসহ কোথাও কোন বিরোধ থাকলে তা সমাধানের কর্মসূচী চলছে। আর বিএনপি ২০১২ সাল থেকে বিএনপি বছরে দুইবার করে সরকার পতনের কর্মসূচী দিয়ে আসছে। এসব নিয়ে সরকার আর জনগণ এখন আর কিছু ভাবে না। নতুন করে বিএনপির আন্দোলনের কথা শুনলে তার দলের লোকজনই এখন হাসে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিশির কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য রাখেন। বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীয় বিজয়ীদের পুরুস্কৃত করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo