• গণমাধ্যম

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ  প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সাথে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স। উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, আতাউর রহমান, ফেরদৌস কুরাইশী টিটু, ম সেলিম, রতন ভৌমিক, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এহসানুল হক প্রমুখ। 

এছাড়াও মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo