• সমগ্র বাংলা

বগুড়ায় কারাগারের টয়লেটে মিললো ধর্ষণ মামলার হাজতির ঝুলন্ত মরদেহ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা কারাগারের টয়লেট থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ইকবাল হোসেন (২৫) নামে ধর্ষণ মামলার এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর শজিমেকেও পাঠান সেখানে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। 

রোববার বিকেল ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এর আগে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরির করা হয়। 

মৃত ইকবাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর ছিলেন। 

বগুড়া জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন জানান, জেলার সোনাতলা উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন ইকবাল। গত ৪ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আলামত থেকে প্রাথমিকভাবে মনে হয়েছে, ইকবাল আত্মহত্যা করেছেন। 

মন্তব্য (০)





image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

  • company_logo