ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ মিয়ানমার থেকে ছোঁড়া ৪ টি গুলি এপারে একটি দোকান ও বাড়ি এসে পড়লো। টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের আরাকান রাজ্যের কুমিরখালী এলাকায় আবারো চলছে গুলাগুলি। বাংলাদেশের এপারে এসব আওয়াজ মর্টার শেল ও গুলি বলে ধারণা করা হচ্ছে। এসব কারণে স্থানীয়দের মাঝে দেখা গেছে আতঙ্ক।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্টের ওপারে গুলাগুলি এ শব্দ হচ্ছে। এখনো চলমান রয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন,সীমান্তের কাছে আমাদের বসবাস। প্রতিনিয়ত আতংকের মধ্যেই থাকতে হচ্ছে। গোলাগুলি শব্দে এলাকার মানুষ সীমান্তের কাছে কোন কাজ কর্ম করতে যেতে পারছেনা।বাচ্চাদেরও স্কুলে পাঠাতে ভয় হচ্ছে। আজ ভোর শনিবার থেকে হোয়াইক্যং পয়েন্টের মিয়ানমার ওপারে শুরু হয় প্রচন্ড গোলাগুলি।
ওপার চলা সংঘাত থেকে ৪টি গুলি এপারে হোয়াইক্যং উত্তর পাড়া হোছন আলীর মুদির দোকানে পিছনের দেওয়ালে এসে পড়ে এবং আরো একটি গুলি পড়ে হাইওয়ে রোডের পাশে হোয়াইক্যং মাঝের পাড়া আবসারের বাড়িতে ও উত্তর পাড়া মানিকের বাড়ি ও ধলুমিয়ার বাড়িতে পড়ে।তবে এপারে চাষের জমিতে আরো পড়ছে বলে স্থানীয়রা জানান।ফলে আতঙ্কিত হয়ে পড়েছে এপারে সীমান্তবর্তী মানুষ।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...
নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

মন্তব্য (০)