• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় স্ত্রী-ছেলে নিহত, স্বামী গুরুতর আহত 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছে। এঘটনায় স্বামী সেনা সদস্য রহমত আলী মৃধা আহত হয়েছে।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন জোড়া পুকুর এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সালমা খাতুন (৩২) ও তার সন্তান সরণ (১২)। তারা ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন স্বামী সেনা সদস্য রহমত আলী মৃধা। আহত সেনা সদস্য রহমত আলী মৃধা সৈয়দপুর সেনানিবাসে কর্মরত।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার পাইকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে রহমত আলী তার স্ত্রী সালমা খাতুন ও শিশু সন্তান সরণকে নিয়ে কুষ্টিয়া শহরের ভাড়া বাসায় যাচ্ছিলেন। পথে বাঁধবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন জোড়া পুকুর এলাকায় পৌঁছালে সামনে থেকে একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী সালমা খাতুন ও তার সন্তান সরণ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম এঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য (০)





image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

  • company_logo