• সমগ্র বাংলা

বগুড়া সেনানিবাসে ৭ম ডিএমসিবি  কাপ গলফ টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মাঝিড়া সেনানিবাসে ৭ম ডিএমসিবি কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার, মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়াও তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্যে ডিএমসিবি'র সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

বগুড়া গলফ ক্লাব বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ডিএমসিবি লিমিটেড বড় পরিসরে ৭ম বারের মত প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতাটি গত ৭ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে শুক্রবার শেষ হলো।

এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে শতাধিক গলফার অংশগ্রহণ করেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ডিএমসিবি লিমিটেডের চীফ অ্যাডভাইজর বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব:) জাফর চৌধুরী, জিডি,পি, পিএসসি ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

  • company_logo