• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়াতে এসিআই সীডের হাইব্রিড টমেটো স্কার্লেট এর প্রদর্শনী অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বুধবার সকালে সদর উপজেলার মহিশবাতানে এসিআই সীডের পিডিএস স্টেশনে সবজি ফসলের জাত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এসিআই সীডের এরিয়া সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ নুরুন্নবীর সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার খায়রুল ইসলাম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং নওগাঁ জেলার ৭জন ডিলার, ৭জন রিটাইলার, ৬জন কৃষক ও ৬জন  নার্সারি মালিকসহ এসিআইসীডের বিভিন্ন স্তরের  অফিসারবৃন্দ।

এসময় এসিআই সীডের প্রডাক্ট ম্যানেজার খায়রুল ইসলাম বলেন, " এসিআই সীডের উদ্দেশ্য দেশের কৃষকদের সম্পদশালী করে তোলা। তাই এসিআই সীড আধুনিক জাতের বীজ কৃষকদের মাঝে পৌছে দিচ্ছে। স্কার্লেট টমেটো হবে এই অঞ্চলের জন্যে একটি সম্ভাবনাময় জাত। জাতটি স্থানীয় এসিআই সীডের পরিবেশকদের দোকানে পাওয়া যাবে। ভালো ফলাফল পেতে এসিআই এর মাঠ কর্মকর্তা অথবা স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শ নিতে হবে। উল্লেখ্য, স্কার্লেট টোমেটো জাতটি এসিআই সীড, কোরিয়ার বিখ্যাত নংওবায়ো কোম্পানি থেকে আমদানি করে বাজারজাত করছে। জাতটি রোপণের ৬০-৬৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়। জাতটি আগাম, গোলাকার, টকটকে লাল তাই বাজারে চাহীদা বেশি হবে বলে উপস্থিত ডিলাররা মনে করেন। ডিলাররা আরো বলেন জাতটি শক্ত তাই পরিবহন উপযোগী। আড়ৎদারের কাছে এই ধরণের জাতের কদর বেশি হয়ে থাকে। স্কার্লেট জাতটির ফলধরণ বেশি ও ফল শুরু থেকে শেষ পর্যন্ত একই আকৃতির হয় এবং ফলের ওজন ২৫০-২৭০ গ্রাম হয়ে থাকে  তাই কৃষক বেশি লাভবান হবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (১)





image
image

চাটমোহরে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

  • company_logo