• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচী ও জনবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, তথ্য কমিশনের পৃষ্ঠপোষকতায় সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী ও দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা পরিষদ অডিটরিয়ামে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচী ও জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মোঃ আঃ হাকিম।

উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের উপপরিচালক সোহানা নাসরিন, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদউল্লাহ, মহিলা ভাইচ চেয়ারম্যান মাহমুদা হাসান পলি প্রমুখ।

এছাড়াও প্রশিক্ষণ কর্মসূচী ও জনঅবহিতকরণ সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo