• লিড নিউজ
  • সমগ্র বাংলা

তিন দিনব্যাপী কংশনগরে বইমেলা শুরু

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা । সোমবার (০৫ ফেব্রুয়ারি) এই মেলা উদ্বোধন করেন কথা সাহিত্যিক ও পুলিশ সুপার রহমান শেলী (মিজানুর রহমান)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আব্দুল মান্নান, পুলিশ সুপার, কুমিল্লা। মেলাটি চলবে সাত ফেব্রুয়ারী পর্যন্ত। 

কথা সাহিত্যিক রহমান শেলী বলেন, বই হচ্ছে মানুষের মনের খোরাক। মনকে সুন্দরকেমকরতে হলে বই পড়তে হবে। মুখে স্নো পাউডার দিলে যেমন চেহারা সুন্দর হয়, তেমনি আই পড়লে মন সুন্দর হয়। মন সুন্দরকে দেখতে হলে তার আচার-আচরণকে দেখতে হয়। যে সুন্দর করে কথা বলে, যে বড়ের সম্মান করে, যে ছোটদের স্নেহ করে। তাদের মন সুন্দর হয়। যে নিজের কাজ নিজে করে, যে তার নিজের ঘরটিকে পরিস্কার করে রাখে, যে মা-বাবাকে সাহায়্য করে। সে ভালো মনের অধিকারী হয়। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি নি, নজরুল ইসলামকে দেখি নি। কিন্তু তার বই আমরা পড়ি থাকি। তার মানে কি দাঁড়াল? তাদেরকে না দেখলেও তাদের বই পড়ে তাদের যে চিন্তা তাদের যে ভাআনা ছিল সমাজ ও মানুষকে নিয়ে তা আমরা জানতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি, আমাদের প্রত্যেকের মনে তারা বসআাস করে  বিশ্ববিখ্যাত অনেক লেখকের বই আমরা এখন সহজেই বইমেলায় পেয়ে যাই। বিষয়টা কতো দারুণ! সবাই এখন চাইলেই বই পড়ে বিশ্ববিখ্যাতদের জানতে পারি। বইমেলায় অনেক সুন্দর সুন্দর বই আছে। ছাত্র- ছাত্রীদের উদ্যোশ্যে রহমান শেলী বলেন, তোমরা বই কেনার পাশাপাশি বাবা-মা ও ভাই-বোনদের বইমেলায় নিয়ে আসবে। তাহলে সবাই বইকে আনন্দের সাথে উপভোগ করতে পারবে।

পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম বার বলেন, একাডেমির বাইরেও প্রচুর বই পড়তে হবে। গল্প কবিতা উপন্যাস পড়লে ক্লাসেও ভালো স্টুডেন্ট হওয়া যায়। ক্লাসের পড়ার আগ্রহ বাড়ে। একটি জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা অনন্য। 

অনুষ্ঠানে সভাপতি করেন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুর রহমান। বইমেলা ব্যবস্থাপনায় ছিলেন, স্কুল হেড টিচার বাহালুল কবির ও স্কুল টিচার আবু ইউসুফ ও অন্যান্য।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo