• লিড নিউজ
  • রাজনীতি

সবক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা: নাছিম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ দেশের সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, সেই ধারা অব্যাহত থাকবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, ‘দেশের বিভিন্ন অর্জনে নারীরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবেই বর্তমান ছাত্রীরা দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’

‘তাই তারা যেনো জঙ্গিবাদে আকৃষ্ট হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে’, যোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘ঢাকা আট রাজধানীর হার্ট। এটাকে করতে হবে স্মার্ট। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, বিএনপির কোনো আন্দোলন নিয়ে আমাদের মাথাব্যথা নেই। বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে তারা জনসমর্থন হারিয়েছেন। পূর্বের আন্দোলনগুলোতে জনগণ তাদের সাড়া দেয়নি আগামী দিনেও দেবে না। আর যাই হোক মানুষ পুড়িয়ে, রেললাইন উঠিয়ে আন্দোলন হয় না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক আর জনগণ যদি সাড়া দেয় তাহলে ভালো। আমরা আগেও শান্তিপূর্ণভাবে তাদের রাজপথে মোকাবিলা করেছি। আগামী দিনেও করব।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo