• সমগ্র বাংলা

স্ত্রী রাগ করে চলে যাওয়ায় নড়াইলে ২ ছেলেকে নিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় স্ত্রী  রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ায় দুই সন্তানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কালিয়া উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে।কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আত্নহত্যার চেষ্টা চালানো ব্যক্তির নাম রোমান মোল্যা (৩৫)। তার দুই ছেলে লামিম মোল্যা (৯) ও সোবহান মোল্যা (১২)। রোমান মোল্যা নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামের শওকত মোল্যার ছেলে। জানা গেছে, রোমান নামে ওই ব্যক্তির স্ত্রী লতা বেগম রোববার সকালে রাগারাগি করে তার বাবার বাড়ি চলে যায়।

পরে তার স্ত্রী সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় রাতে অভিমানে ওই ব্যক্তি জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে পান করান এবং নিজে পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বলেন, ওই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo