ছবিঃ সংগৃহীত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় স্থানীয় শরিফ নামের এক ব্যক্তির ভবনের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে জামাল প্রামানিক (৪৫)।
সে বিশ্বাস পাড়া এলাকার আবুল কালাম এর বাড়িতে ভাড়া থেকে দৈনিক শ্রমিকের কাজ করতেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ,কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় শরিফ নামের এক ব্যক্তির বহুতল ভবনের নির্মাণ কাজ করতে যায় নিহত জামাল প্রামানিক। সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এস আই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান ...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...

মন্তব্য (০)