• সমগ্র বাংলা

ফরিদপুরে কথা কাটাকাটির জেরে যুবকের মারধরে বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বাগানের পাতা পরিস্কার করা নিয়ে প্রতিবেশেীদের সাথে কথাকাটির জেরে মারধরের ঘটনায় সোবহান মন্ডল নামের ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরারিদহ গ্রামের বাসিন্দা সোবহান মন্ডলের স্ত্রী রোববার বিকালে বাগানে গাছের পাতা পরিস্কার করতে যায়।

এসময় প্রতিবেশি কছিমুদ্দিনের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। ওই বাগান নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে সোমবার বেলা ১২টার দিকে সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল এলাকায় চায়ের দোকানে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাকে গালিগালাজ করে।

একপর্যায়ে রাজু বৃদ্ধ সোবহান মন্ডলকে কিলঘুসি মারলে সে মাটিতে পরে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ছেলে সাইফুল মন্ডল বলেন, পরিকল্পিতভাবে আমার পিতাকে হত্যা করা হয়েছে।

দীর্ঘদিন যাবত তাদের সাথে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান হাসান জানান, বাগানের পাতা পরিস্কার ও জায়গা জমি নিয়ে দ্বন্দ্বে মারপিটে এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo