ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম খলিল শেখ(৯০)। তিনি কাহালু উপজেলার বোরাইল গ্রামের মৃত ইনতুল্লাহ শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার উপ-পরিদর্শক মাসুদ রানা।
পুলিশের এই কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে বোরাইল স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিলেন খলিল শেখ। এমন সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...
নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

মন্তব্য (০)