• সমগ্র বাংলা

বগুড়া কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারালেও আরেক বন্ধু প্রাণ হারায় শজিমেকে। শনিবার রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)।

নিহতরা সবাই কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা এবং  পেশায় কাঠমিস্ত্রি। কাহালু থানার ওসি সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ওই তিন যুবক মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে কাহালুর কাজীপাড়ার একটি হোটেলে গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। পথে দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। 

এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন জানান, মিজানকে গুরুতর অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুক্ষণ পর তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, দুজন ঘটনাস্থলে মারা গেছেন। মিজান শজিমেক হাসপাতালে মারা যান।তাদের মরদেহ ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo