প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধরলা চরের পশ্চিম ধনীরাম গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ষাটোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার দুপুরে ঘাস সংগ্রহের জন্য কয়েকজন মহিলা ওই ভুট্টা ক্ষেতে গেলে মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটির সুরতহাল তৈরি করে মরদেহটি উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...
নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

মন্তব্য (০)