• সমগ্র বাংলা

চাটমোহরে ধারের টাকা ফেরত না দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ ধার নেয়া টাকা ফেরত না দেয়া ও শর্ত মোতাবেক জমি লিখে না দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মোস্তালীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের তাছলিমা খাতুনের স্বামী আজিজুল ইসলাম এক বছর আগে একই গ্রামের শাহজাহান আলীর কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। শর্ত ছিল এক বছর পর ধারের টাকা ফেরত দিতে না পারলে আজিজুল তার সাড়ে ৯ শতাংশ জমি লিখে দেবে শাহজাহান আলীকে।

এর মাঝে হঠাৎ করেই আজিজুল ইসলাম কিছুদিন আগে বিদেশে চলে যান। এক বছর অতিবাহিত হলেও আজিজুল ইসলাম বা তার পরিবার ধারের টাকা শোধ করতে পারেনি বা জমিও লিখে দেয়নি। যে কারণে শর্ত মোতাবেক শাহজাহান আলী কয়েকদিন আগে আজিজুলের ওই জমিতে টিনের একটি ছাপড়া ঘর তোলেন এবং জমি চাষাবাদের ব্যবস্থা করেন।

শুক্রবার সন্ধ্যায় আজিজুল ইসলাম পক্ষের লোকজন টিনের ছাপড়া ঘরটি ভেঙ্গে ফেলতে থাকেন। এ সময় শাহজাহান আলী ও তার লোকজনতাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শাহজাহান আলী, তার ভাই গনি মিয়াসহ উভয়পক্ষের ৭ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অপরদিকে, এ ঘটনার খবর জানতে পেরে উপজেলার শালমারা গ্রামের উভয়পক্ষের আত্মীয় স্বজনের মধ্যেও সংঘর্ষ হয়। এতে মেহেদী হাসান, মিঠুন হোসেন ও মিম হোসেন নামে ৩ জন আহত হয়েছে।  

হরিপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান বলেন, টাকা ধার নিয়ে তা দীর্ঘদিনেও পরিশোধ করছিলেন না আজিজুল ইসলাম। এ নিয়ে এলাকায় অনেক শালিস দরবার হয়েছে। অবশেষে আজিজুল বিদেশে পাড়ি জমালে এ ঘটনার সৃষ্টি হয়।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ব্যাপারে দুইপক্ষই অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ৬ মামলার রায়...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রা...

  • company_logo