• লিড নিউজ
  • রাজনীতি

আমরা কোনো সন্ত্রাস সহ্য করব না: আইনমন্ত্রী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াত মদদ দিয়ে যাচ্ছে।  শনিবার দুপুরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ সেতু উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।আনিসুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতারা হত্যা করে রাজনীতি করতেন। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলছে, তারা আর সেই খেলা খেলতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ৭ জানুয়ারি ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। এই জনপ্রতিনিধিরাই বাংলাদেশের মানুষকে সেবা করবে, সেটাই ম্যান্ডেট এবং সেটায় হবে।আনিসুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস করতে চায় ও তারা যদি বাংলাদেশের অর্জন নষ্ট করতে চায়- তাহলে আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আমরা কোনো সন্ত্রাস সহ্য করব না।

আমরা উন্নয়নের পথে হাঁটছি; আমাদের পেছনের দিকে নিয়ে যাওয়া যাবে না। যারা পেছন দিকে নেওয়ার চেষ্টা করবে- তাদের আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নেব।ধরখার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শানু মিয়া জনসভায় সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম সাফিক প্রমুখ।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo