• লিড নিউজ
  • সমগ্র বাংলা

আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় কৃষিজমির টপসয়েল কাটায় মো. দিদার নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত মো. দিদার বটতলী ইউনিয়নের বাদশাহ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, মাটি কাটার সাথে জড়িত মো. দিদার নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি তাকে সতর্কও করা হয়। আর ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা, আওয়ামীলীগ নেতা গ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় টায়ার জ্বাল...

image

জামালপুরে দেড় বছর পর হত্যার রহস্য উন্মোচন, আদালতে আসামির ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়া (৩৮) হত...

image

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ভোক্তা অধিকার সংর...

image

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২...

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র&zwn...

image

‎পাবনায় ১০ গ্রামের মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ কর...

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউন...

  • company_logo