• লিড নিউজ
  • রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্ষোভ বাড়ছে : জিএম কাদের

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

রংপুর ব্যুরো: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে দেশের মানুষের ক্ষোভ বাড়ছে, প্রকাশ্য রাজনৈতিক অস্থিরতা না থাকলেও ভেতরে ভেতরে রাজনৈতিক অস্থিরতা পুঞ্জিভুত হচ্ছে, এই অবস্থা চলতে থাকলে দেশের পরিনাম ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহান্মদ কাদের।তিনি বলেন, জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। যার জন্য সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না।

বৃহস্পতিবার(১ ফেব্রয়ারী)দুপুরে রংপুর মহানগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ  মোহাম্মদ এরশাদ এর কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। জিএম কাদের বলেন,ওবায়দুল কাদের  সংসদে আমার বিরুদ্ধে যে অসংবিধানিক কথা বলার অভিযোগ তুলেছেন সেটি সঠিক নয়।সংসদ সদস্যরাই আইন তৈরি করে।প্রয়োজনের আওয়াজ ভেঙে আইন তৈরি করতে হবে।রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি কোন অস্তিত্ব সংকটে নেই,দল ভাঙ্গার কোন সম্ভাবনা নাই। যারা দলভাঙ্গা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন,তারা জাতীয় পার্টির কেউ নন। আমাদের দল আগের থেকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দল  হিসেবে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপিদের নিয়ে এরশাদের কবর জিয়ারত করেন।

জি এম কাদের বলেন, সাধারণ মানুষের আয় যেভাবে কমছে,সেভাবে জিনিসপত্রের দাম কমছে না। মানুষ কষ্টে আছে, ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আমরা প্রথম দিন থেকেই সেটা বলে আসছি। নিত্যপণ্যের মূল্য সহনীয় করতে না পারলে সামনের দিকে সরকারের দিনগুলো সুখকর হবে না।

জাপা চেয়ারম্যান বলেন,‘আমি ঠিক জানি না অসন্তোষ বলতে কী বোঝায়।আমরা স্পিকারের কাছে আমাদের কী কী প্রত্যাশা তা বলেছি এবং যুক্তি দিয়ে বলেছি।

তারপরও অনেকে বলছে রেওয়াজ ছিল না।রেওয়াজ তো মানুষেই তৈরি করে। রেওয়াজ তো কোনো আইন নয়। তাছাড়া নতুন রেওয়াজ তৈরির জন্য তো মানুষেই ভাঙে। আসলে কেন অসন্তোষ্ট হলেন, আমার জানা নাই। সংসদের বক্তব্য নিয়ে যারা অসন্তোষ্ট হয়েছেন, তারা হয়তো আমার বক্তব্যটা ভালোভাবে বুঝতে পারেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এর আগে সবাইকে নিয়ে জিএম কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের কবর জিয়ারত করেন।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo