• লিড নিউজ
  • সমগ্র বাংলা

'দ্বাদশ সংসদ নির্বাচনে অপশক্তি পরাজিত'

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ  ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন,মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে একাডেমিক,পলিটিক্যাল,বিজনেস লিডারশীপ তৈরী করতে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।স্মার্ট ক্যাম্পাস ও লিডারশীপ তৈরী করা হচ্ছে। আমরা চাই ছাত্র রাজনীতিতে নতুনত্ব আনতে,যুগোপযোগি করতে। আমরা মেধাভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিচ্ছি। ছাত্র রাজনীতিতে নতুন নতুন উপাদান সম্পৃক্ত করার চেষ্টা করছি।  বুধবার(৩১ জানুয়ারী)বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

ছাত্রলীগ সভাপতি বলেন,দেশে যৌতুক,বাল্যবিবাহ,শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতাসহ এমন সামাজিক সমস্যা আমরা জাদুঘরে পাঠাতে চাই। নিরাপদে-নির্বিঘ্নে দেশের ৫ কোটি শিক্ষার্থী যেন আধুনিক শিক্ষা লাভ করতে পারে ছাত্রলীগ সে লক্ষ্যে কাজ করছে।সাংগঠনিক পূর্ণগঠন প্রক্রিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। যেন শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও আধুনিক ছাত্র রাজনীতি উপহার দিতে পারবে এমন নেতাকেই নেতৃত্বে আনা হবে।   

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপশক্তি পরাজিত হয়েছে। ছাত্রলীগ গণতন্ত্রের ধারাবাহিকতা ও দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিতে কাজ করতে পেরেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। দেশে অর্থনীতিতে নতুনত্ব আসবে,যে কারণে ভাল একাডেমিক পরিবেশ ধরে রেখে আধুনিক রাজনীতি উপহার দেওয়া গুরুত্বপূর্ণ। আগামীতে নতুন স্মার্ট বাংলাদেশ গঠনে বাধা প্রদান,গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করাসহ জানমালের উপর আঘাত আসলে গণতান্ত্রিকভাবেই ছাত্রলীগ তাদের পরাজিত করবে।  

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আলীম,মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মুসান্না আল গালিব,সহ সম্পাদক  আসমাইল হুসনা মোনালিসাসহ অন্যরা।

মন্তব্য (০)





image

পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরে গোপালপুর আইবি রোডের একটি বাস...

image

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন...

image

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর...

image

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা...

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনি...

image

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে ...

  • company_logo