• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছেন পুতিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির আগামী ১৫-১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন এ খবর দিয়েছে। 

রাশিয়ার এ নির্বাচনে পুতিনের জয় অনেকটাই নিশ্চিত। কারণ তার প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী কেউ নেই। 

পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে প্রার্থী হতে নিবন্ধিত হওয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছেন উদারপন্থী নেতা বরিস নাদেজদিন। তবে শেষ পর্যন্ত তাকে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

চলতি শতাব্দীর শুরু থেকেই রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন ৭১ বছর বয়সি পুতিন। চারবার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রী হিসেবে সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছিলেন।

২০২০ সালে বিতর্কিত সাংবিধানিক সংস্কারের পর পুতিনের সামনে এখন অন্তত ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো রাশিয়ায় পূর্বের প্রেসিডেন্ট নির্বাচনগুলোর ব্যাপারে অনিয়মের অভিযোগ তুলেছে। এবার স্বাধীন পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এই নির্বাচনে পুতিন সত্যিকারের কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন না বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo