ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সমাবেশ ও শান্তি মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ ও শান্তি মিছিলে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন উত্তরের সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি। এতে মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)